images

দেশজুড়ে

জাম পাড়তে গিয়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৮:২৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ঘোণা এলাকায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে নিচে পড়ে মো. আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জাম গাছের জাম কিনে তা পাড়তে গাছে উঠেছিলেন আলমগীর। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পা পিছলে তিনি হঠাৎ নিচে মাটিতে পড়ে যান। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সাহায্যের কথা বলে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ 

নিহতের প্রতিবেশী মোহাম্মদ বোরহান বলেন, আলমগীর অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। সে যে যা বলতো, সব কাজ করে দিত। একটি জাম গাছের জাম কিনে তা পাড়তে গিয়েই আজ তার এই মর্মান্তিক মৃত্যু হলো।

আরটিভি/এমএইচজে