images

দেশজুড়ে

আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ 

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৯:১৬ পিএম

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে ৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা করেছে।

শুক্রবার (৫ জুন) রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে হানিট্র্যাপ দলের ৩ সদস্য ও ৫ জন মাধবকারবারিকে মাদকসহ আটক করা হয়। সেই সঙ্গে হানিট্র্যাপ চক্রে

আরও পড়ুন
Web-Image---Copy

ঝিনাইদহে সহযোগীসহ ‘কুখ্যাত’ মাদক ব্যবসায়ী জীবন গ্রেপ্তার

র হাতে অপহৃত এক যুবককে উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকা থেকে হানিট্র্যাপ ও অপহরণ দলের সদস্য আশুলিয়ার পায়েল বেগম (৩৫) গোপালগঞ্জের ফরিদ আলী মিয়া এবং নেত্রকোনার আবুল কালামকে (৪০) গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ভিকটিম মোশারফকে (১৮) উদ্ধার করে ডিবি পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম জানান, অপর পৃথক অভিযানে আশুলিয়া জামগড়া এলাকা থেকে গাইবান্ধার আজিজুল হককে (২২) এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে আশুলিয়ার পলাশবাড়ী থেকে আশুলিয়ার কামরুল হাসান নাহিদকে (২৭) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আশুলিয়ার কাঠগোড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওগাঁর নুর আলম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, থানা পুলিশের অভিযানে আশুলিয়া থানার বরইবাড়ি এলাকা থেকে পাবনার শাহনাজ পারভীন হাবিবাকে (২০) ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে আশুলিয়ায় ঘুমাইল এলাকা থেকে ঢাকার আব্দুল্লাহকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে কোর্টে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে