images

দেশজুড়ে

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন যুবক

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৯:৪৫ পিএম

মৌলভীবাজারের রাজনগরে ইমরান নামে এক যুবক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন বাদ দিয়ে আর্জেনটিনায় যোগ দিয়েছেন।

জানা গেছে, ইমরান ব্রাজিলের 'পাগলা' ভক্ত ছিলেন। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত সবার কাছে ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু হুট করেই শনিবার (৬ জুন) দুপুরে তিনি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন আর্জেন্টিনার সমর্থক দলে।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাজিলের ইজ্জত বাঁচাতে ডাকাতের ‘প্রাণপণ’ চেষ্টা

এ বিষয়ে ইমরান জানান, বুকভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন জানান তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।

আরটিভি/এমএইচজে