images

দেশজুড়ে

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৯:৫৪ এএম

ঝিনাইদহে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
Web-Image6

মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কোরআনের আয়াত

বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার নয়ন হোসেন গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

fe4d1dee3f

তিনি আরও বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/আইএম