images

দেশজুড়ে

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোববার, ০৭ জুন ২০২৬ , ১০:১৩ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সায়রা মনি (৫) স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে ৫ বছর বয়সী শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image5

যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন বলেন,  শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত  এবাদতখানার পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অভিভাবকরা সচেতন না হলে এমন মৃত্যু বন্ধ হবেনা।

এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/আইএম