images

দেশজুড়ে

বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

রোববার, ০৭ জুন ২০২৬ , ১২:২৪ পিএম

কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। 

রোববার (৭ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাজী জাফর (৩৫) ভোলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে ও পেশায় একজন গাড়িচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামমুখী মহাসড়কে চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-৬৫৭৫) সামনে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image5

যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

আরটিভি/আইএম