images

দেশজুড়ে

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রোববার, ০৭ জুন ২০২৬ , ০১:০০ পিএম

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে সিমরান নামে ৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে সিমরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মৃত সিমরান নগরীর নুরপুর এলাকার বাসিন্দা মো. শিমুল মিয়ার মেয়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত টিকা গ্রহণ না করা এবং অভিভাবকদের অসচেতনতার কারণে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। তবে আগের তুলনায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

আরও পড়ুন
Web-Image14

বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৮৭ জন।

এদিকে, সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

আরটিভি/আইএম