রোববার, ০৭ জুন ২০২৬ , ০১:১৭ পিএম
সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ফয়সাল আহমেদ মাশফি। এছাড়া, সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন মাহবুব হোসেন সামির।
শুক্রবার (৫ জুন) এই কমিটি ঘোষণার করেছেন ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন।
আংশিক পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছেন মোট ১৮৮ জন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন রফিকুল ইসলাম নোমান। আর সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।
এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা হয়েছে ৮১ জনের।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রাকিব হাসানকে। সেইসঙ্গে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।
এছাড়া, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। সেইসঙ্গে দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন আরও ৭ জন।
আরটিভি/এসএইচএম