images

দেশজুড়ে

সিরাজগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৪:০৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে মোছা. সাবিয়া থাতুন (২২) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাহির পাড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূ সাবিয়া থাতুন নাদোসৈয়দপুর বাহির পাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

বরিশালে ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাবিয়া খাতুনের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার (৬ জুন) রাতে বাড়ির লোকজন খাবারের জন্য সাবিয়াকে ডাকাডাকি করেন। কিন্তু এতে সারা না পেয়ে তার ঘরে ঢুকে দেখতে পান গলায় রশি প্যাঁচানো সাবিয়ার মরদেহ ঝুলছে।

পরে বিষয়টি তাড়াশ পুলিশকে জানালে রোববার পুলিশ গিয়ে সাবিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ প্রসঙ্গে ওসি মো. হাবিবুর রহমান জানান, গৃহবধূ সাবিয়ার বিবাহ বিচ্ছেদসহ নানা বিষয়ে পারিবারিক কলহ ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরটিভি/এমএইচজে