images

দেশজুড়ে

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক 

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৬:০৬ পিএম

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যূত হওয়া মালবাহী ট্রেন প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়ে যায়। ‎এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিন ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। পরে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কার্যক্রম শুরু করে। প্রায় ৯ ঘণ্টার পর বিকেল সাড়ে ৩টা দিয়ে সেগুলো উদ্ধার করা হলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

আরও পড়ুন
Web-Image---Copy

লালমনিরহাটে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভাই

এর আগে, রোববার সকাল ৬টায় ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশন পয়েন্টে একটি তেলবাহী ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ রুটে চরাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর বেলা ৩টায় ট্রেন চলাচল শুরু হয়।

আরটিভি/এমএ