images

দেশজুড়ে

হেলমেট মাথায় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৬:২১ পিএম

ছয় দফা দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হেলমেট দিয়ে পোস্টার লাগানোর খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

শুক্রবার (৬ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়।

জানা গেছে, শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা, রাজনগর উপজেলা পরিষদ, শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন এলাকায় ছয় দফা দিবসকে কেন্দ্র করে পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান এবং ছয় দফা আন্দোলনের বিষয়বস্তু উল্লেখ ছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী ও সমর্থকের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি, যা ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক রূপ নেয়।

আরটিভি/এমএম