images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে বাবাকে পেটাল ছেলে, অতঃপর...

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৬:৩৪ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি ও টাকা নিজের নামে লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) পুলিশ ওই ছেলেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ষোলঘরের কেয়টখালী এলাকার বাসিন্দা মো. ইয়াছিন সাগর (২৫) দীর্ঘদিন ধরে তার বাবা মজনু খালাসীর কাছে জমি ও টাকা নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ জুন সাগর তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে মজনু আহত হন।

ঘটনার পর অভিযোগ পেয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ৬ জুন শ্রীনগর থানাধীন কেয়টখালী এলাকা থেকে অভিযুক্ত ইয়াছিন সাগরকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/টিআর