সোমবার, ০৮ জুন ২০২৬ , ১০:৩৭ এএম
খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য ও একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর লবণচরা থানার স্লুইচগেট সংলগ্ন হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সজল আকন (৩৪) লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হারুন আকনের ছেলে।
গ্রেপ্তার সজলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইন ও চুরিসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ছাড়া ফেসবুকে ‘বি কোম্পানি’র ব্যানারে বিভিন্ন ধরনের প্রচারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব সূত্রে জানা যায়, আসামির অপরাধমূলক কর্মকাণ্ড এবং মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সজল আকনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম