images

দেশজুড়ে

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি দিল এলাকাবাসী

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৯:২৮ পিএম

রাজশাহীর পবায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক মতিন আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতিন আলী পবার দুয়ারি এলাকার বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে মতিন শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।

আরও পড়ুন
police

টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে ভাইরাল পুলিশ কর্মকর্তা

শিশুটি বাধা দিলেও পথে বেশ কয়েকবার একই ধরনের আচরণ করা হয়। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মতিনকে আটক করে মারধর করেন। এতে সে আহত হন।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মতিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/ এসকেডি