images

দেশজুড়ে

বিয়ে বাড়িতে মাংস নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৯:৩৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে বিয়ে বাড়িতে মাংস নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। খাওয়ার সময় শাহিদা বেগম নামের এক নারী নিজের প্লেটে থাকা মাংস ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিদা বেগমের ছেলে ইয়াছিন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তার সঙ্গেও বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হন। 

আরও পড়ুন
Web-Image

বাবা কারাগারে, মা দূরে; ঘরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে শহিদ মাতুব্বর (৫০), মমতাজ বেগম (৫৫) ও সোহরাব শেখ (৬৫) গুরুতর আহত হলে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া সংঘর্ষে আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ