images

দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৮:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার কসবা পৌর এলাকার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রোকন মিয়া (৬০) কসবা পৌর এলাকার আকবপুর পূর্বপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় অন্যমনস্ক হয়ে পড়েন রোকন মিয়া। এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

আরও পড়ুন
Web-Image16

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আরটিভি/আইএম