images

দেশজুড়ে

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১২:৫২ পিএম

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ আরও তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) সকালে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Capture2

পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরও পড়ুন
Web-Image4

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ 

এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন। আহত হন তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহত সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম