images

দেশজুড়ে

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০১:১৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন
Web-Image13

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অদূরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

আরটিভি/আইএম