images

দেশজুড়ে

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০২:৫৭ পিএম

গোপালগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩৫) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।  

Capture3

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image13

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-৬৯৯৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ম-১১-২৭৬৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করা হয়।

আরটিভি/আইএম