images

দেশজুড়ে

পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যমৃত্যু

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ০৪:৫৬ পিএম

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে লক্ষ্মী রানী (৩০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক স্বপন (৪০) অধিকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে লক্ষ্মী রানীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর ৪টার দিকে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে আটক প্রেমিক স্বপন অধিকারী একই জেলার সখিপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

এবার বাগেরহাটে ধর্ষণের শিকার ছয় বছরের শিশু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাতে প্রেমিক স্বপনের সঙ্গে ধামরাইয়ের কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে যান লক্ষ্মী রানী। পরে রাতে উভয়ের মধ্যে চরম মনোমালিন্য হয়। একপর্যায়ে প্রেমিক স্বপন কৌশলে লক্ষ্মী রানীকে ঘরে একা রেখে অন্যত্র চলে যান। পরবর্তীতে ঘরের ভেতর ওড়না প্যাঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। 

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আরটিভি/এমএইচজে