images

দেশজুড়ে

দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

বুধবার, ১০ জুন ২০২৬ , ০২:০৩ পিএম

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলে প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় অফিসে দেরিতে প্রবেশ করার ঘটনায় সার্কেলের এসিল্যান্ডসহ ৭ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে।

বুধবার (১০ জুন) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত ৮ জুন, ২০২৬ তারিখ সকালে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আমিন বাজার রাজস্ব সার্কেলের ৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনারসহ (ভূমি) ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যায়নি। তারা অফিসে বিলম্বে উপস্থিত হয়েছেন। ফলে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র লঙ্ঘিত হয়েছে।

আরও পড়ুন
mntrl

লাল টেলিফোনের তার চুরির পর এবার মন্ত্রণালয়ের ল্যাপটপ চুরি

এমতাবস্থায়, আমিন বাজার রাজস্ব সার্কেলের ৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সহ বিলম্বে উপস্থিত ৬ জনের অনুকূলে কারণ দর্শানোর নোটিশ জারি করে অত্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরটিভি/এসএইচএম