images

দেশজুড়ে

শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:০০ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে।

দীর্ঘ ২৪ ঘন্টা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকার পর বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টায় তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।

পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি ওই গ্রামের বাবু চন্দ্র বর্মনের পুত্র।

এর আগে, বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন
Web-Image5

অজু করতে গিয়ে পুকুরে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

পরে এ নিয়ে দফায় দফায় পতাকা বৈঠক হলেও বৃদ্ধ ষষ্ঠী বর্মনকে কেউ নিতে রাজী হননি।

এরপর বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন। 

আরটিভি/আইএম