images

দেশজুড়ে

পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিলেন সাবেকুর নাহার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০৩:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে বিষাক্ত ওষুধ খেয়ে সাবেকুর নাহার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছতুরাশরীফ ইউনিয়নের তন্তর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাবেকুর নাহার ওই গ্রামের শাহজালালের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে স্বামীর বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বিষাক্ত ‘কেরি বড়ি’ সেবন করেন সাবেকুর নাহার। বিষয়টি টের পেয়ে তার স্বামী শাহজালাল ও বড় ভাই দ্রুত তাকে তন্তর মাতৃসেবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image17

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা দর্পণ ভূঁইয়া গ্রেপ্তার

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম