শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৯:৩১ পিএম
গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভার ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব।
মিছিল ও পথসভার কর্যক্রমের ভিডিও আশরাফুল ইসলাম সজীব (Ashraful Islam Shojib) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিবের নেতৃত্বে ব্যানারে লাল কালিতে বড় অক্ষরে লেখা রয়েছে `শেখের বেটি আসছে, সারাদেশ কাঁপছেʼ। মিছিলে প্রায় কয়েকজনের মাথায় হ্যালমেট পড়া অবস্থায় ছিল।
মিছিল শেষে পথসভায় বক্তব্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রিয় সাথী ও বন্ধুগণ আজকের এই মিছিলের পরে হয়তোবা আমরা গ্রেপ্তার হতে পারি। আমরা বলে দিতে চাই যদি গ্রেপ্তার হই, যদি আমাদেরকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয় তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা থেকে আমরা পিছ পা হবো না। ʻWho Stand for Sheikh Hasina, Who Stand for Democracy, Who Stand for Justice, She is comingʼ. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা মুর্হুমুহু কড়তালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন জানান এবং তাদের হাতে লাল ব্যানারে সাদা কালিতে লেখা Come back Sheikh Hasina লেখা ব্যানারসহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সংক্ষিপ্ত পথসভার পূর্বে মিছিলে নেতাকর্মী ও সমর্থকেরা শ্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ʻশেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অ্যাকশন অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ আওয়ামীলীগের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ যুবলীগের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ শেখ হাসিনার অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অ্যাকশন, অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ আওয়ামীলীগের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশনʼ। মিছিল ও পথসভায় বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গাজীপুরের শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা মিছিলের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএম