শনিবার, ১৩ জুন ২০২৬ , ১১:২২ এএম
ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে ব্রাজিলের পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে সমর্থকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শেষে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন ব্রাজিল সমর্থক ফয়সাল আহমেদ, এমদাদুল হক সামির, রাফি আহমেদ, শুভ চৌধুরী, রুবেল হোসেন ও মোবারক হোসেন সুহেল।
বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আখাউড়ার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের অংশ হিসেবেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থক অংশ নেন। এ সময় শহরের বিভিন্ন এলাকায় উৎসুক জনতাকে মিছিল উপভোগ করতে দেখা যায়।
আরটিভি/আইএম