images

দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল মরদেহ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০২:২৯ পিএম

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে সদরের চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিন শেখ (১৮) পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

আরও পড়ুন
Web-Image19

খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহিন শেখ। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ সকালে এলাকাবাসী পুকুরের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

তিনি আরও জানান, এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরটিভি/আইএম