images

দেশজুড়ে

গোপালগঞ্জে মোড়ের নাম পাল্টে দিলেন ব্রাজিল সমর্থকরা, কড়া প্রতিক্রিয়া

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০২:৫৩ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার স্থানীয় এক ব্যস্ত মোড়ের নাম পরিবর্তন করেছেন এলাকাটির ব্রাজিল সমর্থকরা। ওই মোড়ের নাম রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’। ব্রাজিলকে সমর্থন দিতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন তারা। এদিকে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও নানাভাবে টক্কর দিচ্ছেন প্রতিপক্ষ দলটির সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (১০ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙ্গিয়েছেন ব্রাজিল ভক্তরা।

জানা গেছে, গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বেশিরভাগ ব্রাজিলের সমর্থক হওয়ায় ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে মোড়টির নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’।

ইতোমধ্যে এই নামটি গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন দিতে এমন অভিনব আয়োজন করেন তারা। তাদের আশা এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে ২৪ বছরের খরা কাটানোর পাশাপাশি হেক্সা মিশন শেষ করবে।

ব্রাজিল সমর্থক রিফাত খাকি বলেন, আমরা ব্রাজিলকে মনে-প্রাণে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার একটা প্রতীক দরকার ছিল। এখন থেকে এই মোড়টি আমাদের মিলনমেলা। তাই এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের অপর একটি পতাকা টাঙিয়ে নাম দিয়েছি ‘ব্রাজিল মোড়’।

অপর ব্রাজিল সমর্থক বর্ণ রহমান বলেন, আমাদের গ্রামের প্রায় ৭০ ভাগ লোক ব্রাজিলের সমর্থক। তাই আমাদের একটি স্থান দরকার হওয়ায় এ মোড়টির নাম ‘ব্রাজিল মোড়’ দিয়েছি। আশা করি এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।

এদিকে এই ঘটনার পর বসে নেই আর্জেন্টিনা সমর্থকরাও। তারাও এলাকাজুড়ে টাঙ্গিয়েছে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন তারা। তবে একে দলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা।

আরও পড়ুন
7mn

ভ্যানচালককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, অতঃপর...

আর্জেন্টিনা সমর্থক মো. নাজমুল শেখ বলেন, ব্রাজিল ভক্তরা মোড়ের নাম ‘ব্রাজিল মোড়’ দিলেও আমরা পিছিয়ে নেই। এলাকাজুড়ে এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা টাঙানোর পাশাপাশি আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। আশা করি এবার আর্জেন্টিনা টানা ২য় শিরোপা ঘরে তুলবে। 

আরটিভি/এসএস