images

দেশজুড়ে

সুনামগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:০০ পিএম

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সুনামগঞ্জে ব্রাজিল সমর্থকদের আয়োজনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ভেঁপু ও মাইকসহকারে মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।

এতে বিভিন্ন বয়সের সমর্থকরা ব্রাজিলের জার্সি পরে ও পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় রাস্তার দুই পাশের লোকজন হাত নেড়ে শুভেচ্ছা ও সমর্থন জানান।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় মুখর শ্রীমঙ্গল

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও সুরমা নদীর আব্দুজ জহুর সেতু এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহরের হোসেন বখত চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজক ও ব্রাজিল ফ্যানস ক্লাব সুনামগঞ্জের অন্যতম সদস্য মেহেদী হাসান, হারুনুর রশিদ, জনি হোসেন, আবু সালেহ, রেদুয়ানুল হক নিহাল প্রমুখ।

ব্রাজিল ফ্যানস ক্লাব সুনামগঞ্জের সদস্য মেহেদী হাসান বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক। দলের শুভ কামনায় ও দর্শকদের উৎসাহ দিতে শহরের শোভাযাত্রা করেছি। আমাদের আশা ব্রাজিল এবার বিশ্বকাপ জয় করবে।

আরটিভি/এমএইচজে