images

দেশজুড়ে

মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন আটক

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১১:১৮ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারাল দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহলের সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন— সাদ্দাম হোসেন (৩৮), বোরহান উদ্দিন (২৮), মো. রোমান (২৩), তারামিয়া (৩৮), ইউনুস আলী (৩৮), ইসমাইল হোসেন (২৭), আব্দুর রহমান (২৭), সুলাইমান (৩৪), শরীফ হোসেন (৩২) ও মো. আরমান (২৩)। তারা সবাই  সিরাজদিখান উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গজারিয়া উপজেলার লস্করদী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই নৌডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা (নং-৩৭, তারিখ: ১৩/০৬/২০২৬) করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী এলাকায় নৌডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে