images

দেশজুড়ে

২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

রোববার, ১৪ জুন ২০২৬ , ১০:২৮ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজদিখান বাজার এলাকার থানা রোড মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় শরিফ দেওয়ান (৩৫) ও মো. জাকির শেখ (৫২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image4

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আটককৃত শরিফ দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার বাসিন্দা এবং মো. জাকির শেখ আউটশাহী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম