images

দেশজুড়ে

গভীর রাতে বাসে অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

রোববার, ১৪ জুন ২০২৬ , ০২:০৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবাগুলো পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) ও একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০)। 

আরও পড়ুন
Web-Image12

পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না আসামির

পুলিশ জানিয়েছে, তারা উভয়েই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম