images

দেশজুড়ে

সাত দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৭:২৭ পিএম

সিলেটে আফজল হোসাইন নামের এক মাদরাসা শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ। সে নগরের শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।

নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর এলাকার মুসলিমনগরের বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে।

জানা যায়, গত ৭ জুন রবিবার মাদরাসা থেকে আফজল কাউকে কিছু না বলে বেরিয়ে যান।  এরপর তিন বাসায় ফেরেননি।  বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা মাদরাসাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি।

আরও পড়ুন
plc

কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এ বিষয়ে পরদিন ৮ জুন নিখোঁজ আফজালের মা শিফা বেগম সিলেটের শাহপরাণ (রহ.) থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইনের পরনে খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা ছিল।  তার গায়ের রং শ্যামলা, গোলাকার মুখায়ব, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।  তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ তৎপর রয়েছে’।

আরটিভি/ এসকেডি