images

দেশজুড়ে

খেলার মাঠে যাওয়া হলো না ফয়সালের

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১১:৫৮ এএম

ময়মনসিংহের ভালুকায় খেলা করতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (১৪ জুন) দুপুর দুইটার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মেগারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল (১৬) মুক্তাগাছার লেংরা বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে মেগারমাঠে খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফয়সাল। মাঠে পৌঁছানোর আগেই হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফয়সালের বাবা-মা। 

আরও পড়ুন
Web-Image8

টোল ফাঁকি দিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢুকে পড়ে কাভার্ডভ্যান, অতঃপর...

ফয়সালের বাবা নিজাম উদ্দিন বলেন, দুপুরে বৃষ্টির সময় ফয়সাল খেলা করার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে যায়। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে ফয়সাল মাটিতে লুটিয়ে পড়ে। দৌড়ে গিয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ওই সময় একজন তাকে একটু পানি পান করান এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। 

আরটিভি/আইএম