সোমবার, ১৫ জুন ২০২৬ , ০১:১৮ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৪টি সোনার বার ও ৪ টুকরো সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মহেশপুরের অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে টহল পরিচালনা করছিলেন। এ সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে সোনা পাচারের সময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. কাসেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪টি সোনার বার ও ৪ টুকরো সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম