images

দেশজুড়ে

বৃষ্টিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৪

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০৮:৩১ পিএম

ভারি বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে কাত হয়ে পড়ে। এতে বাসের যাত্রীরা আহত হন।

আরও পড়ুন
Web-Image---Copy

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, বাসটির যাত্রীদের তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে