images

দেশজুড়ে

জামালপুর সীমান্তে আরও একজনকে পুশ-ইনের চেষ্টা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০১:২৭ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আরও একজনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে পুশইন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা।

সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী।

বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় অবশেষে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের।

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই যুবক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। শূন্যরেখার দুই পাশে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গতরাতে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। পুশ-ইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

আরটিভি/টিআর