images

দেশজুড়ে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না মামুনের

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৫৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত মামুন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার মো. শাহ আলমের একমাত্র ছেলে। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মামুন। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও এক ব্যবসায়ীসহ দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image---Copy

গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজন মারা গেছেন। এই ঘটনার বাকি আইনি প্রক্রিয়া চট্টগ্রামেই সম্পন্ন করা হবে।

আরটিভি/এমএইচজে