বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৯:০৯ এএম
জামালপুরে মাদক সেবনের দায়ে ময়না মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ময়না মিয়া পৌর এলাকার মাঝপাড়া গ্রামের মৃত ছামাদের পুত্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও মুরাদ হোসেন। এ সময় ময়না মিয়াকে মাদক সেবনের দায়ে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম