images

দেশজুড়ে

ভাইয়ের বিয়ের বাজার করতে যাওয়াই কাল হলো খাদিজার

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:৪৬ পিএম

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে করে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন খাদিজা আক্তার (১৫) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় তার ভাই জাফর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলী এলাকায় একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত খাদিজা আক্তার টংগিবাড়ী উপজেলার ধিপুর ইউনিয়নের লাখাড়ন আনন্দবাজার গ্রামের আবুল খায়ের মুন্সির মেয়ে ও কাঠাদিয়া শিমুলিয়া এলাকার সৌদি আরব প্রবাসী ফয়সালের স্ত্রী। ১ বছর আগে এই দম্পতির বিয়ে হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু

নিহতের চাচাতো বোন বৃষ্টি আক্তার গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ জুন) সদর উপজেলার পানহাটা এলাকার এক মেয়ের সঙ্গে খাদিজার ভাই দুবাই প্রবাসী জাফরের বিয়ের দিন ধার্য ছিল। তাই সোমবার দুপুরে ভাই জাফর মোটরসাইকেলে করে বোন খাদিজা ও আরেক বড় ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তারকে নিয়ে মুন্সিগঞ্জ শহরের দিকে রওনা হন। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ৩ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে খাদিজা মারা যান। ভাই জাফরের অবস্থাও আশঙ্কাজনক।

আরটিভি/এমএইচজে