images

দেশজুড়ে

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১২:৫৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর দুইটার দি‌কে উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। 

নিহত মুনতাহা কিশোরপুর গ্রামের শহিদুল ইসলামের মে‌য়ে।

আরও পড়ুন
Web-Image13

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপু‌রে পরিবারের সদস্যদের অগোচরে মুনতাহা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা মো. আলেপ উদ্দিন পুকুরে গোসল করতে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিয়ে খোঁজ করেন। পরে পানির নিচ থেকে মুনতাহাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইব‌নে সিদ্দিক ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। এ ব‌্যাপা‌রে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

আরটিভি/আইএম