images

দেশজুড়ে

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৬:০৭ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ।

আসামি হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান (৩০) দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের একটি মাদরাসার মোহতামিম।

মামলায় বলা হয়েছে, ১২ জুন দুপুরে শিক্ষার্থী টয়লেট থেকে দেরিতে ফিরলে তার মায়ের সন্দেহ হয়। তিনি ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ছেলে মাকে বলাৎকারের বিষয়টি জানায়। শিশুটির মা মাদরাসার কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেন।

মামলায় বলা হয়েছে, শিশুটিকে ছয়-সাত মাস ধরে বলাৎকার করা হয়।

আরও পড়ুন
ghyuj

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে মামলা হয়।

আরটিভি/এসএস