images

দেশজুড়ে

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৬:৫৮ পিএম

রংপুরের পীরগঞ্জে গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন খান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও পড়ুন
11

বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এমপি জেবা আমিন খান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমএম