images

দেশজুড়ে

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বুধবার, ১৭ জুন ২০২৬ , ১০:৩১ পিএম

সম্প্রতি বাগেরহাটে খানজাহানআলী মাজারের পুকুরে এক শিশুকে কুমিরে টেনে নিয়ে মৃত্যুর ঘটনার পর আবার জেলাটিতে ঘটলো আরেক মৃত্যুর ঘটনা। মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এবার এক নারী জেলের মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ জেলে সেলিনা বেগম। 

এ সময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়া সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান তিনি।

আরটিভি/এসএস