images

দেশজুড়ে

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১১:৫১ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় আমবোঝাই ট্রাক ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৪২) নওগাঁর পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। আহত হেলপার হৃদয় (২৫) পত্নীতলা উপজেলার আমলাপুকুরিয়া গ্রামের আকবর শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী মোড় এলাকায় ঢাকা মেট্রো-ট-২৪-৬৯২৪ নম্বরের একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২২-৮৬১৪ নম্বরের একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন
Web-Image5

দুই রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

এতে আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন হেলপার হৃদয় (২৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম