images

দেশজুড়ে

সোনারগাঁয় শপিংমলে আগুন

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০২:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে। প্রাথমিকভাবে ধারণা মার্কেটে বেসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও মার্কেটে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

এদিকে দোকান মালিকরা দাবি করছেন মার্কেট থেকে দোকানদারদের সরিয়ে দিতে মালিকপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।

তবে মালিকপক্ষের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে।

আরটিভি/এমএইচজে