images

দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী ও চালক

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ১১:৩৭ এএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। 

খবর পেয়ে হাইওয়ে থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে তারা মহাসড়ক থেকে সরে যায়। পরে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে রাত ১২টা ৪৫-এর পর্যন্ত শ্রমিকরা তাদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন।

আরও পড়ুন
Web-Image4

৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছে, বুধবার (১৭ জুন) মে মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকে। পরে তাদেরকে বেতন না দিয়ে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবে বলে জানায় এবং ছুটি দিয়ে দেয়। বৃহস্পতিবারও সারাদিন শ্রমিকেরা কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করতে থাকে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। ফলে ওইদিন রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ সময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিক্ষোভকরাী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশ শ্রমিকদেরকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ফলে মহাসড়ক থেকে রাত ১টার সরে যায় তারা। 

আরটিভি/এমএম