images

দেশজুড়ে

সিরাজগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৬:৩২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আওয়ামী লীগ নেতা ও  তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  মো. বাবুল শেখকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। 

তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল  মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। 

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা। 

আরও পড়ুন
jmt-mp

জামায়াত এমপিকে গুলি করে হত্যার অডিও বার্তা ফাঁস

তাড়াশ থানা পুলিশ জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ  সময় এজাহারভূক্ত আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

অবশ্য, গ্রেপ্তারকৃত আসামি বাবুল শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,  এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহলহীন ষড়যন্ত্র করতে তাকে আসামি করা হয়েছে। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/ এসকেডি