images

দেশজুড়ে

অনুমোদন ছিল দুটির, উৎপাদন হতো ২১ ধরনের ওষুধ

রোববার, ২১ জুন ২০২৬ , ১০:১০ এএম

কুমিল্লা বিসিক শিল্প নগরীর মর্ডান ড্রাগ নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২১ ধরনের ওষুধ জব্দ করেছে জেলা প্রশাসন। 

শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিপুল পরিমাণ ওষুধ, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। জেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটি মাত্র দুটি ওষুধ উৎপাদনের অনুমোদন নিয়ে ২১টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল। এছাড়া কোনো অনুমোদিত টেকনিশিয়ান ছাড়াই ওষুধ উৎপাদন করা হচ্ছিল।

আরও পড়ুন
213

ইরাকে নিহত দুই প্রবাসীর মরদেহ ২৬ দিন পর দেশে

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ করা ওষুধগুলোর অনুমোদনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানে এনএসআই, ঔষধ প্রশাসন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

আরটিভি/এসএস