রোববার, ২১ জুন ২০২৬ , ১০:৫৯ এএম
নরসিংদীর মাধবদীতে চতুর্থ শ্রেণিতে পড়া ৮ বছরের শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রাব্বি হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
শনিবার (২০ জুন) মেহেরপাড়া এলাকার শ্রীনগরে সাউথ মামুনের ভাড়াটিয়া বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছ পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাসায় একা ছিল। তার বাবা মা দুজনই বাইরে কাজ করে। বড় বোন প্রাইভেটে থাকার সুযোগে ভুক্তভোগী শিশুকে কুপপ্রস্তাব দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। তার বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সকাল ৮টার দিকে সে প্রাইভটে পড়তে চলে গেলে বাসায় একা ছিল ছোট মেয়ে।
তিনি বলেন, এই সুযোগে একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া রাব্বি হাসান শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায়। পরে তাকে কুস্তাব দেয় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকার শুনে অন্য ভাড়াটিয়ারা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে তিনি বাসায় এসে মাধবদী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বি হাসানকে আটক করে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভুক্তভোগীর বাবা তুহিন মিয়ার অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এসএস