রোববার, ২১ জুন ২০২৬ , ০১:৪৩ পিএম
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১জুন) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষটি নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটক হওয়া ৬ জন হলেন— আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) এবং নিজাম ঢালী (৪২)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি বলেন, ভোজেশ্বর বাজারে একটি হোটেলের ভেতরে অবৈধ জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলায় জড়িত ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস